February 15, 2026, 2:06 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আওয়ামীলীগের অফিসে ডুকতে দিলো না সংরক্ষিত আসনের এমপি কে

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 231
নিউজ আপঃ Monday, August 16, 2021
এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে (রাজবাড়ী) ৩৪০ সংরক্ষিত মহিলা আসনের এম,পি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন পাংশা উপজেলা আওয়ামীলীগের অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্তিত হতে গেলে তাকে বাঁধা প্রদান করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা যুবলীগের কথিত বহিস্কৃত আহবায়ক ফজলুল হক ফরহাদ।

 
গত রবিবার (১৫ আগষ্ট) বিকাল ৫ টা লাগাদ সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন উপজেলা আওয়ামীলীগের অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত হতে গেলে তাকে বাঁধা প্রদান সহ বাজে ভাষায় গালিগালাজ করা হয়।
এ বিষয়ে সংরক্ষিত মহিলা আসনের এম,পি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেন, আমি জাতীয় শোক দিবসে সকাল থেকে জেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করি। পরে পাংশা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কমকর্তা, সার্কেল এ এস পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করি।
আমি পাংশা আছি জেনে পাংশা উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ ফোনে আমাকে ডাকলে আমি উপজেলা আওয়ামীলীগের অফিসে ডুকতে গেলে তার নেতৃত্বে আমাকে বাঁধা প্রদান করে। তারা আমাকে বলে নির্যাতিত আওয়ামীলীগের ব্যানারে যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে এসেছেন আপনাকে ডুকতে দেওয়া হবে না।
পরে আমি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী কে উক্ত বিষয় টি অবহিত করি,সে আমাকে বলেন আমি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী কে উক্ত বিষয় জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিছিভ করেন নাই।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share