February 15, 2026, 5:35 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অবশেষে ওএসডি রাজশাহী শিক্ষাবোর্ড সচিব মোয়াজ্জেম হোসেন-নিউজ অলটাইম

রাজশাহী ব্যুরো 234
নিউজ আপঃ Tuesday, January 4, 2022

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব  মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা বিকৃতিকারী ড. মোয়াজ্জেম হোসেনকে অবশেষে ওএসডি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ওএসডি করা হয়। আর শিক্ষাবোর্ডে নতুন সচিব হিসেবে পদায়ন দেয়া হয়েছে ফেনীর সোনাগাজী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে।
সচিব ড. মোয়াজ্জেম হোসেন ওএসডির ঘটনায় মিষ্টি বিতরণ করা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ডে। শিক্ষাবোর্ডের কর্মচারী-কর্মকর্তারা এ মিষ্টি বিতরণ করেন। শিক্ষা বোর্ড সূত্র জানায়, মুজিববর্ষে শিক্ষাবোর্ডের একটি অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ড. মোয়াজ্জেম হোসেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, “আমি ইতিহাসের শিক্ষক। ইতিহাস নিয়ে আমার গবেষণা রয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে ৩ লাখ মানুষ। ৩-এর সাথে একটি ‘শূন্য’ বাড়িয়ে বলা হয়।”
তার এমন বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রাজশাহীর বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনেরা। রাজপথে কর্মসূচি ঘোষণা করে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সদ্য গঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। লাগাতার কর্মসূচির পাশাপশি ওই কর্মকতার্র শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপিও প্রদান করে সংগঠনটি। এরপর চাপের মুখে শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। তবে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেয়া হয় রহস্যজনকভাবে। পরে আবারো কর্মসূচি দিয়ে ড. মোয়াজ্জেমের শাস্তি দাবি করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে সবশেষ ওএসডি করা হলো তাকে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share