February 11, 2026, 5:33 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

১৫ -১৬ বছর ধরে বিধবা ভাতা সহ সকল সরকারি সুবিধা বঞ্চিত হাছেনা বেগম ও সাইবানী বেগম।

প্রতিবেদকের নাম 514
নিউজ আপঃ Monday, May 4, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহামুদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম ফতেপুর পুর্বপাড়া এলাকার মৃত আব্দুল করিমের(গেন্দা) স্ত্রী মোছাঃ হাছেনা বেগম ও মৃত ভোলা মিয়ার স্ত্রী মোছাঃ সাইবানী বেগম দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বিধবা ভাতা সহ সকল সরকারি সুবিধা বঞ্চিত হয়ে আসছে।

আব্দুল করিম প্রায় ১৫ বছর পুর্বে স্ত্রী ২ কন্যা সন্তান রেখে শ্বাস কষ্টে রোগে মৃত্যু বরন করেন।দীর্ঘ ১৫ বছর ধরে অসহায় হাছেনা বিধবা অবস্থায় বহু কষ্ট করে মেয়ে গুলিকে বড় করে বিবাহ দেন। তার বড় মেয়ে শেফালী বিয়ের পর তার পরিবার কে সন্তানের মুখ না দেখার কারোনে তাকে পরিবার থেকে তারিয়ে দেয় তখন থেকে শেফালী বেগম নিজের মায়ের কাছেই থেকে যায়।

এবং ভোলা মিয়া প্রায় ১৬ বছর পুর্বে স্ত্রী ১ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে বিরল রোগে মৃত্যু বরন করেন। দীর্ঘ ১৬ বছর ধরে অসহায় সাইবানী বিধবা অবস্থায় বহু কষ্ট করে মেয়ে গুলিকে বড় করে বিবাহ দেন। বর্তমানে তার এক ছেলে সন্তান থাকলেও সাইবানী বেগম ভিক্ষা করে খান।

নিজের বাড়ীঘরও নেই বর্তমান অন্যের বাড়ীতে বসবাস করছে সন্তানদের নিয়ে ২ জনই ।

বিধবা ভাতার সুযোগ বঞ্চিত হাছেনা বেগম দুঃখের সঙ্গে বলেন কি করবো মেম্বারদের গোপনে ৩/ ৪ হাজার টাকা দিতে পারিনাই। তাই আজ পর্যন্ত কোনো প্রকার ভাতার কার্ড পাইনি।

এবং সাইবানী বেগম বলে ৩/৪ হাজার টাকা নেয় আমার থেকে বিধুবা ভাতার কার্ড দেওয়ার নাম করে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো প্রাকার কার্ড পাইনি।

বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share