January 31, 2026, 8:25 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হিলিতে বেতনের দাবিতে জুটমিলের শ্রমিকরা বিক্ষোভ করেন।

প্রতিবেদকের নাম 434
নিউজ আপঃ Sunday, April 26, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃহিলিতে বকেয়া বেতনের দাবিতে আরনু জুটমিলের সামনে বিক্ষোভ করেছে মিলের শত শত শ্রমিকরা।

আজ রোববার সকাল ১১টার দিকে মিলের সামনে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

পরে কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ এবং দুই একদিনের মধ্যে মিলে কাজ শুরু হবে- এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।

জুটমিলের শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে গত মার্চ মাসে তাদেরকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু এবং ১ কেজি সয়াবিন তেল দিয়ে মিল বন্ধ করে দেয় এবং প্রতি সপ্তাহে তাদের খাবার দেওয়া হবে- বলে তাদের ভোটার আইডি কার্ড নিয়ে নেয় মিল কর্তৃপক্ষ। কিন্তু তাদের আর কোনও প্রকার সহায়তা করা হয়নি। এতে করে শ্রমিকদের খাবারের সংকট দেখা দিয়েছে।

তারা আরও জানান, আজ বেতন দিবে এমন আশ্বাস দেন মিল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে শ্রমিকরা জুটমিলে আসেন। তবে মিলের ম্যানেজার তাদের বেতন দিবেন না- এমন কথার প্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। সকাল ১১টা থেকে প্রায় দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ করেন।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল হালিম জানান, আরনু জুটমিলের সামনে বকেয়া বেতনের জন্য শ্রমিকরা বিক্ষোভ করছে। এই সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

আরনু জুটমিলের ম্যানেজার মিজানুর রহমান মিজান জানান, আমাদের মিলে প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। সরকারের নিয়ম অনুযায়ী আরনু জুটমিল বন্ধ রয়েছে। মিল বন্ধ থাকার কারণে তাদের একটা বিল বকেয়া আছে।

যেহেতু আমাদের এই জুটমিলটি রপ্তানি মুখী প্রতিষ্ঠান। বিভিন্ন মালামাল ভারতে পাঠাতে পারিনি। আমরা ইতিমধ্যে মালিকের সঙ্গে কথা বলেছি। এই সপ্তাহের মধ্যেই মিল চালু হবে এবং তাদের বকেয়া বিল পরিশোধ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share