February 15, 2026, 7:00 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হাজীগঞ্জে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ইঞ্জি. মোশারেফ হোসেন খোকনের ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

মো. মনজুর আলম, চাঁদপুর প্রতিনিধি, 267
নিউজ আপঃ Tuesday, August 3, 2021
স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মোশারেফ হোসেনের পক্ষে রোটারী ক্লাব অব হাজীগঞ্জ, হাজীগঞ্জ সবুজ সংঘ ও হাজীগঞ্জ ভিক্টোরী ক্লাবকে ১২টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহ আলম। এ সময় রোটারী ক্লাব অব হাজীগঞ্জ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের হাজীগঞ্জে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের কৃতী সন্তান  সুনামধন্য ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন খোকন। মঙ্গলবার সকালে রোটারী ক্লাব অব হাজীগঞ্জ ৭টি, হাজীগঞ্জ সবুজ সংঘ ৩টি ও হাজীগঞ্জ ভিক্টোরী ক্লাব ২টি অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করে। এছাড়াও রোটারী ক্লাব অব হাজীগঞ্জ গত ২৮ জুলাই থেকে নিজস্ব অর্থায়নে আরও ৭টি অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান করে আসছে।

ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন খোকনের পক্ষে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. শাহ আলম। রোটারী ক্লাব অব হাজীগঞ্জের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সেক্রেটারি মো. জাকির হোসেন মিয়াজী। উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সাবেক এসিসট্যান্ট গভর্নর আলহাজ্জ্ব মোহাম্মদ জাফর আহম্মেদ, বর্তমান এসিসট্যান্ট গভর্নর ইঞ্জিনিয়ার নিশান রহমান, প্রেসিডেন্ট মানিক রায় প্রমুখ।

এছাড়াও অক্সিজেন সিলিন্ডার সেবা মানুষের দ্বোর গোড়ায় পৌঁছে দিতে তরুণ ব্লাড ডোনেশন ও অগ্রসর বাংলাদেশ এর কর্মীরা স্বেচ্ছায় সেবা দিয়ে আসছে।

জানা গেছে, রোটারী ক্লাব অব হাজীগঞ্জ করোনাকালীণ দূর্যোগে খাদ্য সহায়তা, মাস্ক বিতরণ, চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share