February 12, 2026, 7:15 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,সাভারঃ 217
নিউজ আপঃ Sunday, August 29, 2021

সাভারের পাথালিয়ায় জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাথালিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল (মাষ্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ বব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান (এম.পি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল হক, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন।

এসময় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ ফারুক হোসেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share