February 13, 2026, 5:49 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ 345
নিউজ আপঃ Saturday, August 28, 2021

সাভারের আমিনবাজারে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমিন বাজার ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে আমিন বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্জরুল আলম রাজীব।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল হাই আলী, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহেম মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিন বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ আহমেদ আকাশ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share