January 31, 2026, 7:57 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাতের আধারে নৈশপ্রহরীদের খাদ্য সামগ্রী উপহার দিলেন আশুলিয়া থানা ছাত্রলীগ।

প্রতিবেদকের নাম 430
নিউজ আপঃ Sunday, May 17, 2020

সাভার প্রতিনিধি :- করোনাভাইরাস আতঙ্কে যখন সারাদেশের নিম্নআয়ের মানুষ ঘরবন্দী হয়ে খাদ্য সংকটে ভুগছিলেন সেই সময় সামাজিক দূরত্ব মেনেই রাতের আধারে আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম আরিফের নিজস্ব অর্থায়নে নৈশ প্রহরীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

শনিবার রাতে আশুলিয়া থানা ছাত্রলীগের পক্ষে আশুলিয়ার বাইপাইল মধ্য গাজিরচট, ইউনিক, রশিদ মার্কেট, ঊষা পোল্টির মোর, সোনিয়া মার্কেটসহ বগাবাড়ি বিভিন্ন এলাকায় রাতের আধারে ৫০-৬০ জনের অধিক নিরাপত্তা প্রহরীদের মাঝে এ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় নিরাপত্তা কর্মীরা আশুলিয়া থানা ছাত্রলীগের নেতা মোঃ আরিফুল ইসলাম আরিফ কে ধন্যবাদ দিয়ে বলেন, মরণঘাতী চলমান এই করোনা ভাইরাসের মধ্যে কেউ এর আগে কোন খাদ্য সামগ্রী দেয়নি ও খোঁজ ও নেয়নি। তবে আশুলিয়া থানা ছাত্রলীগের এই উপহার খাদ্য সামগ্রী পেয়ে আমরা আনন্দীত।

আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম এর অনুপ্রেরণায় আমরা আশুলিয়া থানা ছাত্রলীগের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে আশুলিয়া থানা এলাকার অসহায় নিরাপত্তা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।

এসময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নে ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক হাজী আয়নাল হক, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা মোঃ শামীম, কাউসার, সেলিম, ইব্রাহিম , সানি, আলামিন, জীবন, মেহেদী, রবিউল, রাব্বি, শাকিল, আকাশ প্রমুখ


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share