May 2, 2026, 4:43 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাতের অন্ধকারে বসত বাড়িতে হামলা,নেপথ্যে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 487
নিউজ আপঃ Monday, April 26, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার চষাবিলা গ্রামের মজনু মোল্লা ও কুদ্দুস মোল্লার বাড়ি ঘর রাতের অন্ধকারে দেশীয় অস্ত্রদিয়ে ভেঙে তছনছ করে দিলো নারুয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বারেক বিশ্বাসের ভাই ভাস্তে। পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে।
রবিবার (২৫ এপ্রিল) রাতে চষাবিলা গ্রামের মজনু মোল্লা ও কুদ্দুস মোল্লার বসত বাড়ির উপর হামলা চালালো ইউনিয়ন আওয়ামিলীগ নেতার ইন্দোনে।
জানাযায় পূর্ব সূত্রতা ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। তবে গতকাল রাতে মজনু মোল্লার ছেলে তৌকির (২৪)  তার বাড়ির সামনের রাস্তার উপর ইফতার করে দাড়িয়ে ছিলো।  সে সময় ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বারেক বিশ্বাসের ভাস্তে দাউদ বিশ্বাস (২৫) দাঁড়িয়ে থাকা তৌকিরের সাথে বাকবিতন্ডে জড়িয়ে পরে। তখন স্থানীয়দের মাধ্যমে সমস্যা সমাধান হয়। কিন্তু দাউদ বাড়ি গিয়ে তার বাপ চাচা ও ভাইদের নিয়ে এসে তৌকিরের বাড়ি হামলা চালায়।
স্থানীয়দের মাধ্যমে জানাযায়, বারেক বিশ্বাসের ভাই ভাস্তে সহ ৪০/৫০ জন দেশিয় অস্ত্রসহ মজনু মোল্লা ও কুদ্দুস মোল্লার বসত বাড়িতে হামলা চালায়। বাড়ির জানালা দরজা ভেঙে ঘরে থাকা আসবাবপত্রে ভাংচুর চালায়। এতে কতে কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়। হামলা কারিরা বাড়িতে থাকা নগদ ৩ লক্ষ টাকা সহ ৪ টি মোবাইল ও ফোন নিয়ে যায়।একটা মোটরসাইকেল ভেঙে তছনছ করে দেয়।
বিভিন্ন মাধ্যমে জানাযায় নারুয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বারেক বিশ্বাস সভাপতি হওয়ার পর থেকে এলাকায় মারামারি জমি দখল সহ বিভিন্ন অপকর্ম চালাছে। বারেক বিশ্বাস শিল্পপতি হওয়ার কারণে তিনি উপর মহল মেনেজ করে সভাপতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় আওয়ামীলীগের অনেকেই জানান বারেক বিশ্বাস কে আগে তেমন কেউ চিনত না সে ঢাকা থাকতেন কোন দিন আওয়ামীলীগের কার্যক্রমে ছিলো না।
বারেক বিশ্বাস এর বাড়ি ১ নং ওয়ার্ড এলাকায় তবে ওই ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাদের সাথেও তার তেমন সম্পর্ক নাই বললেই চলে। তিনি তার আধিপত্য বিস্তারের জন্য ভাই ভাস্তে দিয়ে এলাকায় সময় অসময় মারামারি করে।
তবে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের মতে বারেক বিশ্বাস তার আধিপত্য বিস্তারের জন্য এই সব কার্যক্রম চালাচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share