February 13, 2026, 5:28 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে সাধারণ আইনজীবী পরিষদ প্যানেল বিজয়ী

এ কে আজাদ  রাজবাড়ী 316
নিউজ আপঃ Tuesday, February 1, 2022

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে পুরো প্যানেলে বিজয়ী হয়েছে সাধারণ আইনজীবী পরিষদ। ১০টি পদে সরাসরি নির্বাচিত হন।

এছাড়া কার্য নির্বাহী সদস্যের একটি পদে দুইজন সমান ভোট পাওয়ায় লটারীতে একজন বিজয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ টি এম মোস্তফা মিঠু বিজন ঘোষ। নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন যথাক্রমে আওয়ামীলীগ সমর্থিত আনোয়ার হোসেন ও বিএনপি সমর্থিত আবদুর রাজ্জাক-২। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার হাবিবুর রহমান বাচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন আওয়ামীলীগের আবদুস সাত্তার। সহ-সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ জহুরুল হক ও তসলিম আহমেদ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন আওয়ামীলীগের আশরাফুল হাসান ও গৌতম কুমার বসু। ক্রিড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের জাহিদ হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী পরিষদের বিপ্লব কুমার রায়।

কার্যনির্বাহী সদস্য পদে অভিজিৎ সোম, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন, ও আল আমিন মিয়া নির্বাচিত হন। সমান ভোট পান সাধারণ আইনজীবী পরিষদের রফিকুল ইসলাম রফিক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অনুপ কুমার দাস। লটারীতে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হন। এ নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করে। প্যানেল তিনটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সাধারণ আইনজীবী পরিষদ।

সাধারণ আইনজীবী পরিষদ জেলার আইনজীবীদের নতুন সংগঠন। কয়েক মাস আগে সংগঠনটি আওয়ামীলীগের একাংশ, বিএনপির একাংশ ও বামপন্থী আইনজীবীদের নিয়ে গড়ে তোলা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গনণা শেষে রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার বোস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share