January 31, 2026, 8:19 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে করোনা ভাইরাস রোধে অনির্দিষ্টকালের জন্য রাজবাড়ীর বাজার বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম 457
নিউজ আপঃ Wednesday, May 13, 2020

আনোয়ারুল ইসলাম(আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীতে গত ১০ মে থেকে সীমিত আকারে রাজবাড়ী বাজার খুলে দেয়া হলেও (১৩ ই মে) বুধবার বিকালে তা পুনরায় বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব রোধে রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং রাজবাড়ী বাজার মনিটরিং কমিটির আহবায়ক সফিকুল ইসলাম সফি জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী তাদের তত্ত্বাবধানে সীমিত আকারে রাজবাড়ী বাজার খুলে দেয়া হয়। সেই সাথে বাজার মনিটরিং কমিটির সদস্যরা সারাক্ষণ মাইকিং করা এবং স্বেচ্ছা সেবকের মাধ্যমে সামাজিক দুরত্ব রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তবে বাজার ব্যবসায়ী এবং ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় না রাখায় এবং দেশে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত রাজবাড়ী পৌর এলাকার সকল বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। শুধুমাত্র খাদ্য দ্রব্যের দোকান দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।এদিকে, বুধবার দুপুরে রাজবাড়ী বাজারে প্রবেশ করে দেখাযায়, সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। হাজারো ক্রেতা বিক্রতার সমাগমে মুখরিত ছিল পুরো বাজার।রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, সামাজিক দুরত্ব না মানার বিষয়টি তিনি রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীকে অবহিত করেছেন। ফলে রাজবাড়ী বাজার বন্ধ ঘোষনা করায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share