December 16, 2025, 5:31 pm
Logo
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও আতশবাজি উদ্ধার

প্রতিবেদকের নাম 446
নিউজ আপঃ Thursday, October 24, 2019

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও আতশবাজি আটক করেছে থানা পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ ৪-৫ জন চোরাকারবারি পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মদ ও আতশবাজি আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদউল্লাহ পিপিএম, বিপিএম এর তথ্য মতে অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে কাউসারের। তার সহযোগী একই গ্রামের নৌকার মাঝি আপন মিয়াসহ অজ্ঞাত ৪-৫ নৌকায় করে ভারতীয় মদ ও আতশবাজি একটি চালান মাধবপুরে নিয়ে আসছিল।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share