February 13, 2026, 1:54 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মহিপুরে ১৫ আগষ্ট,২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 349
নিউজ আপঃ Thursday, August 26, 2021

পটুয়াখালীর মহিপুর থানায় ১৫ই আগস্ট শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া-অনুষ্ঠান ও বৃক্ষরোপণ  কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়  বাংলাদেশ কৃষকলীগের কলাপাডা উপজেলা ও পৌর শাখার এবং মহিপুর থানা শাখার উদ্যোগে  এ কর্মসূচি পালন করা হয়।

সভায় মহিপুর থানা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার হাওলাদারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, কলাপাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি শিকদার মোহাম্মদ মুর্তুল্লাহ সৌরভ ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী।

এছাড়া মহিপুর থানা কৃষকলীগ নেতা, আবুল খায়ের রিপন, সোবাহান হাওলাদার সহ সকল কৃষক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গভা শেষে ১৫ই আগস্ট শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share