February 15, 2026, 9:27 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মহিপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন উদযাপন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 266
নিউজ আপঃ Saturday, December 4, 2021

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর
অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক-সাংবাদিক শহীদ
শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার বেলা এগারোটায়
মহিপুর থানা যুবলীগের আয়োজনে শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিকে ফুল দিয়ে
শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা। পরে যুবলীগের দলীয় কার্যালয়ে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক ফেরদৌস
হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিপুর থানা যুবলীগের
আহŸায়ক মিজানুর রহমান বুলেট, মহিপুর থানা যুবলীগের অন্যতম সদস্য মনির
হাওলাদার ও সদস্য নাসির উদ্দিনসহ যুবলীগের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বুলেট বলেন, শেখ ফজলুল হক মনির
জন্ম না হলে হয়তো ঐতিহ্যবাহী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠা হতো না।

বঙ্গবন্ধুর নির্দেশে তিনি যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন বলেই এশিয়া মহাদেশে
যুবলীগ আজ একটি বৃহৎ সংগঠন। শেখ ফজলুল হক মনি মুজিব বাহিনীর অধিনায়ক ও
মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তাই তিনি যুবলীগের সকল নেতাকর্মীকে শেখ ফজলুল
হক মনির আদর্শ ধারন করার আহŸান জানান।

আলোচনা সভা শেষে শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫আগস্টে নিহত সকল শহীদের
আত্মার মাগফিরত কামনায় দোয়া ও মোনাজাতের অনুষ্ঠিত হয়।

শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম
গ্রহন করেন। তার বাবা মরহুম শেখ নুরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি ছিলেন। মা
শেখ আছিয়া ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। দেশের যুব সমাজের অগ্রগতির কথা
চিন্তা করে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ প্রতিষ্ঠা
করেন শেখ ফজলুল হক মনি এবং তিনি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে
দায়িত্বভার গ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটের আঘাতে
তিনি নিহত হন ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share