January 31, 2026, 8:07 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বোদা রিপোটার্স ক্লাবের উদ্যোগে শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার ll

প্রতিবেদকের নাম 460
নিউজ আপঃ Friday, May 22, 2020

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় : করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গরীব ও দুঃস্থদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বোদা রিপোটার্স ক্লাব ।

আজ শুক্রবার ( ২২ মে) সকাল ১১ টায় বোদা রিপোটার্স ক্লাবের হলরুমে প্রায় শতাধিক কর্মহীন হয়ে পড়া গরীব ও দুস্থ্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

অসহায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন,বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি,বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম হাসান ।

এসময় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন,বোদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,বোদা রিপোটার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল,ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও সাংবাদিক নূরে হাবিব সোহেল প্রমুখ ।

খাদ্য সামগ্রী হিসাবে চাল,ডাল,চিনি,সেমাই, দূধ,সাবান ও আলু দেওয়া হয়েছে ।

এ বিষয়ে বোদা রিপোটার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা আজ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি । যতদিন করোনার এই পরিস্থিতি থাকবে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share