January 31, 2026, 7:45 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে পূজা উদ্যাপন পরিষদ কার্যালয় উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম 355
নিউজ আপঃ Thursday, February 4, 2021
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদ কার্যালয় গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন, মতবিনিময় ও গরীব অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদ কার্যালয় গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন, মতবিনিময় ও গরীব অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্যাভিলিয়নের ২য় তলায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডলের পরিচালনায় পূজা উদ্যাপন পরিষদ কার্যালয় উদ্বোধন করেন পূজা উদ্যাপন পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্ত্তী (কান্ত)।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, রাজবাড়ী পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবু  স্বপন কুমার দাস, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী ও জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, প্রমুখ।

আলোচনা ও উদ্বোধন শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ¤œবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নের ৬০টি গরীব অসহায় পরিবারের মধ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বালিয়াকান্দি উপজেলা শাখার উদ্যেগে শীত বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় সুধীজনেরা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share