February 15, 2026, 4:47 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

মো. মনজুর আলম, চাঁদপুর প্রতিনিধি, 241
নিউজ আপঃ Sunday, August 8, 2021

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে ‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার। এ সময় ৭জন দরিদ্র, অসহায় ও কর্মহীন দুঃস্থ মহিলাদের মাঝে ৭টি সেলাই মেশিন বিতরণ, ৩ জন নারীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান ও দোয়া মাহফিল করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন। ভার্সুয়াল আলোচনায় অংশ গ্রহণ করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আল আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে সকাল ১১ টা ৪৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণ স্যাটেলাইটের মাধ্যমে শ্রবন করেন অতিথিবৃন্দ।

বক্তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র রুহের মাগফিরাত কামনা করেন এবং তার মতো গুণী সহধর্মীনীকে অনুকরণ করে বাংলার সকল দেশপ্রেমিক নারীদের দেশ সেবায় এগিয়ে আসার আহবান জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share