January 31, 2026, 6:27 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন: দুদক কমিশনার

প্রতিবেদকের নাম 463
নিউজ আপঃ Wednesday, March 6, 2019

সোনাই নিউজ:দুর্নীতি দমন কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি রোধ করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না দেশে দুর্নীতি থাকুক। তাই তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এতে প্রমানিত হয় দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।

বুধবার (৬মার্চ) মাধবপুর উপজেলা পরিষদ মিলনাতয়নে স্বচ্ছতায় দুদকের উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, দুর্নীতি দুই প্রকার একটি প্রাতিষ্ঠানিক একটি ব্যক্তিগত দুর্নীতি। তাই সকলকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে হবে। সেবা দাতা ও সেবা গ্রহীতার মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি করে এই গণশুনানীর মাধ্যমে।

হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদকের পরিচালক (প্রতিরোধ) মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (পিপিএম, বিপিএম), দুদকের সিলেট বিভাগীয় পরিচালক আব্দুল্লাহ্ আল জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধবপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ সিরাজুল হক, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক প্রমুখ।

পরে পল্লী বিদ্যুৎ, ভুমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্টার অফিস ও সমাজসেবা সহ বিভিন্ন অফিসের অনিয়ম দুর্নীতির শুনানী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রেক্ষিতে তাৎক্ষনিক জবাবদিহিতা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে দুদকের কমিশনার কয়েকটি অফিসের বিরুদ্ধে অনুসন্ধান চালানোর ঘোষনা দেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share