February 10, 2026, 10:21 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাট্টায় জনসমর্থনে তুঙ্গে চেয়ারম্যান প্রার্থী বরকত-নিউজ অলটাইম

এ কে আজাদ  রাজবাড়ী 306
নিউজ আপঃ Thursday, December 30, 2021

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এই দিনে। উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে ৪৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছে ৪৯৫ জন প্রার্থা।

উপজেলার পাট্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) মোঃ আব্দুর রব বিশ্বাস (মুনা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে হাসিবুর রহমান (বরকত), আনারস প্রতিকে রয়েছে রাজদুল ইসলাম সহ আরও ২ জন চেয়ারম্যান প্রার্থী।
তবে সরজমিনে এলাকা বাসির বক্তব্য অনুযায়ী মুল প্রতিদ্বন্দ্বীতা হবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমান বরকত (মোটরসাইকেল) এর সাথে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রব বিশ্বাস এর।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামান্য ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যানের কাছে হারলেও এবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমান বরকত এর জন সমর্থন সব থেকে বেশি। যার কারণ হিসেবে ব্যখ্যা দিচ্ছে জনগণ, গত ৫ বছরে বর্তমান চেয়ারম্যানের সাথে সাধারণ মানুষের দূরত্ব। সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে সাধারণ মানুষের পাশে না থাকা। চেয়ারম্যান হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করা। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করা।
অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমান বরকত শিক্ষিত নম্র ভদ্র ও সদা হাস্যজ্বল সাদা মনের মানুষ। তিনি জাহাঙ্গীর নগর  বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা কালীন সময় থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সেই সময় থেকে সাধারণ মানুষের পাশে থাকতেন। তবে স্থানীয় অনেকেরই ধারণা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল তবে কাটচুপির মাধ্যমে হারানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, এবার যেভাবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে তাতে ভোট জালিয়াতির সুযোগ নাই। ফলে বিপুল ভোটের ব্যবধানে মোটরসাইকেল বিজয়ী হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share