February 15, 2026, 8:21 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশা প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত -নিউজ অলটাইম

এ কে আজাদ  রাজবাড়ী 243
নিউজ আপঃ Thursday, December 30, 2021

রাজবাড়ী পাংশা উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর বেলা ১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) দিলশাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার, এম এম শাকিল উজ্জামান, এডিশনাল এসপি সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান সহ প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য বা লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share