February 13, 2026, 6:39 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পলাশবাড়ীতে পরিকল্পিত হামলায় দুই সাংবাদিক আহত

প্রতিবেদকের নাম 421
নিউজ আপঃ Saturday, October 3, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার  দৈনিক মানবজমিন ও দৈনিক চাঁদনীবাজার পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও দৈনিক সূর্যের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক তথ্য প্রকাশ এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ফজলার রহমান উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আহত করেছে। বর্তমানে ফজলার রহমান পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজুল ইসলাম রতন বসতবাড়ীতে  চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদামের লেবার শ্রমিকদের অভ্যন্তরিণ বিষয় নিয়ে গত কয়েকদিন হলো দ্বন্দকোলহ চলে আসছে এঘটনায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতন কে দোষারোপ করে গত (২ অক্টোবর )শুক্রবার সকালে কৌশলে বাড়ী হতে ডেকে নিয়ে আসা হয়। এরপর সাংবাদিক সিরাজুল ইসলাম  রতন খাদ্য গুদামে গিয়ে লেবার শ্রমিকদের উভয় পক্ষের আলোচনা শুনে সিনিয়র পুলিশ সুপার (সি- সার্কেল)  অফিসের পাশে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় অতর্কিত ভাবে হামলা চালিয়ে  মারধর করা হয়। এসময় সহোদ্বর ভাই সাংবাদিক ফজলার রহমান এগিয়ে আসলে  হামলাকারীরা এসময় তাকেও বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে স্থানীয়রা ফজলার রহমান ও সিরাজুল ইসলাম রতন কে উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
এঘটনার পর পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে জানেন ও শোনেন এবং আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
অনুসন্ধানে জানা যায়, পলাশবাড়ী উপজেলার সাহসী সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও ফজলার রহমান চুরির দায়ে অভিযুক্ত লেবার শ্রমিকের পক্ষ নিয়ে  সুপারিশ না করায় হামলাকারীরা এ দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনাটি জানাজানি হলে গাইবান্ধা  জেলা ও পলাশবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share