February 9, 2026, 9:00 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত

প্রতিবেদকের নাম 474
নিউজ আপঃ Sunday, May 17, 2020

পঞ্চগড় প্রতিনিধি সোহেল রানা:- পঞ্চগড় সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মাহিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (১৭ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিহারা এলাকায় এঘটনাটি ঘটে।
নিহত শিশু মাহিম পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিহারা এলাকার মো: ফজল ইসলাম এর ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু মাহিম বাড়ির সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষনিক স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.নুসরাত জাহান লোপা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মদ,পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিহারা এলাকায় ইজিবাইকের ধাক্কায় ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share