February 10, 2026, 11:43 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দৌলদিয়া ফেরি ঘাটে গণপরিবহন ও পশুবাহি ট্রাকের দীর্ঘ লাইন

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 243
নিউজ আপঃ Thursday, July 15, 2021

দেশের অন্যতম নৌরুট রাজবাড়ী দৌলদিয়া প্রান্তে কঠোর লকডাউন শেষে গণপরিবহন ও কোরনানীর পশুবাহি ট্রাকের চাপে ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকা পুড়েছে অসংখ্য যানবাহন। এতে করে যাত্রীদের সাথে ট্রাকে থাকা গরুগুলো নিয়ে চরম বিপাকে মালিকেরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই)  সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে প্রযন্ত সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি।

তবে সময় বাড়ার সাথে সাথে বাড়ছে সিরিয়ালের দৈঘ্য। আটকে থাকা যানবাহনের যাত্রীদের দূর্ভোগের পাশাপাশি প্রচন্ড গরমে কোরবানী উপলক্ষে ঢাকাসহ আশপাশের জেলায় ট্রাকে করে বিক্রির জন্য নিয়ে যাওয়া গরুগুলো নিয়ে চরম দূর্ভোগে পড়েছেন গরু ব্যবসায়ীরা। রোদ ও গরমে বেশীর ভাগ গরুগুলো অসুস্থ্য হয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবেলা তাদের ভরসা হাতপাখা। প্রতিটি ট্রাকে ৮/১০জন করে রাখাল অবিরাম গরুগুলোকে বাতাস করে চলেছেন।

কুষ্টিয়া থেকে পরিবহনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া এক জন যাত্রী বলেন, কঠোর লকডাউনের কারণে ঢাকায় যেতে পারি নাই। একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হচ্ছে আবার ঈদের আগেই ফিরতে হবে তবে আমি নিয়মিত ঢাকা চলাচল করি। অনেক কিছু পরিবর্তন দেখেছি কিন্তু ঘাটের এই দূর্ভোগের চিত্রের পরিবর্তন হলো না। কয়েক ঘন্টা আগে এসেছি কিন্তু ফেরির নাগাল পেলাম না কখন পাবো তার ও ঠিক নাই।

এ জন গরু ব্যবসায়ী বলেন, এলাকা থেকে শুরু কিনেছি বেশি দামে বিক্রির আশায় ঢাকা যাচ্ছি। তবে সময় মত যেতে না পারলে ভালো দাম পাওয়া যাবে না তেমনি এই সকল গরু গরম সয্য করতে পারে না এতে করে গরু গুলো অসুস্থ হয়ে পরছে।

বিআইডব্লিউটিসি’র স্থানীয় সূত্র জানায়, এক সাথে বিপুল সংখ্যক যানবাহন একসাথে নদী পারাপার হতে আসায় দৌরতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় যানবাহনগুলো সিরিয়ালে আটকা পড়েছে। দূর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কোরবানীর পশুবাহি ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (ম্যানেজার) মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। ঈদ-উল আযহা উপলেক্ষ দু’একদিনের মধ্যে আরো দু’টি রোরো ফেরি এ নৌরুটের বহরে যুক্ত হবে। এছাড়া ৩নং ফেরি ঘাটটি সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে মেরাতম কাজ করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share