January 31, 2026, 4:11 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দিনাজপুরের বোচাগঞ্জে শশ্মান ঘাটে নবনির্মিত কালী মন্দির ও সমাধিস্থল ভাংচুর

প্রতিবেদকের নাম 485
নিউজ আপঃ Monday, February 25, 2019

সোনাই নিউজ:দিনাজপুরের বোচাগঞ্জে শশ্মান ঘাটে নবনির্মিত কালী মন্দির ও সমাধিস্থল ভাংচুর করেছে মোঃ আব্দুল্লাহ ও তার সহযোগীরা। এতে বাধা দেওয়ায় আহত ৭ জন।

বাংলাদেশে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজারের নিকটবর্তী শশ্মানে আনুমানিক বিকেল ৫টায় নবনির্মিত কালী মন্দির ও শশ্মানে জায়গা দানকারী স্বর্গীয় কেশব চন্দ্র রায় বাবুর সমাধিস্থল ভাংচুর করে। ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের মোঃ আবদুল্লাহ (বাচ্চু মিয়া) ও সহসপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল আলম বাবুর নেত্রীত্বে। আনুমানিক দুই শতাধিক দুষ্কৃতিকারী এই হামলায় অংশ নিয়েছে। এতে
স্থানীয় জনতা বাধা দিতে গেলে সেই মুহূর্তে দুষ্কৃতিকারীরা নবনির্মিত মন্দিরের পাশে রাখা ইটপাটকেল গুলো জনসাধারণের দিকে ছুঁড়ে মারে। এতে ঘটনাস্থলেই একই এলাকার গন্ডিরাম রায়, পিতা ঝটুরাম রায়,শ্যামল রায়,মজেন রায়,হরিপদ রায়,নেতীশ চন্দ্র রায় সহ আরও দুই জন গুরুতর ভাবে আহত হয়েছেন। তাদের
সেতাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

নবনির্মিত মন্দির ও সমাধিস্থল ভাংচুর শেষে ভাংচুরকারীরা চৌরঙ্গী বাজারের আল্লাহু আকবর,ধর ধর মালাউনরে ধর চিৎকার করে হিন্দু দোকান ব্যাবসা প্রতিষ্ঠান হামলা চালায়।

উল্লেখ্য সহসপুর মৌজার ১-২ খতিয়ান ৪৪৮ দাগের ৯১ শতক জমি বৃটিশ আমল ১৯৪০ সালে ও পাকিস্তান আমলে ১৯৬০ সালের রেকর্ডে শ্মশানের নামে রেকর্ড থাকলেও মোঃ আব্দুল্লা (বাচ্চু মিয়া) ১৯৭২-৭৩ সালে সাটিফেকেট খাস মামলায় তিনি বন্ধবস্ত করে নিজের নামে রেকর্ড ভুক্ত করে আবাদ করে এসেছিল দখলের মাধ্যমে।

চৌরঙ্গী মহা শ্মশান কমিটি ২০১৩তে মোঃ আব্দুল্লা(বাচ্চু মিয়া) নামে মামলা দায়ের করেন। আদালত শ্মশান কমিটির পক্ষে রায় দিলেও বাচ্চু মিয়া জমিটি ছারতে নারাজ।

এক পর্যায়ে বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী ইগলু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উৎপল কুমার রায় বুলু শ্মশানের জমিটি উদ্ধার করে শ্মশান কমিটির কাছে হস্তান্তর করেন এবং ইতিমধ্যেই স্বর্গীয় কেশব চন্দ্র রায় বাবুসহ কয়েক জনের সৎকার করা হয়েছে।

হিন্দু ধর্ম রীতি অনুযায়ী শ্মশান কমিটি একটি শ্মশান কালীর ঘর নির্মাণের উদ্যোগ নিলে মোঃ আব্দুল্লা (বাচ্চু মিয়া) মন্দির তৈরি না করানোর জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এজাহারুল হক ২৪/২/১৯ রবিবার তদন্তে এসে ইউনিয়ন ভূমি অফিসের কাগজপত্র দেখে মন্দির তৈরির নির্দেশ প্রদান করেন।

অভিযোগ জানিয়ে কোনো ফল না পেয়ে আজ দূর থেকে মাস্তান ভাড়া করে এনে নবর্নিমিত মন্দির, সমাধিস্থল ভাংচুর ও বাজারের হিন্দু দোকানে হামলা চালিয়েছে!
এ ব্যাপারে বোচাগঞ্জ থানা ওসি আব্দুর রউফ মন্ডলকে জিজ্ঞেস করলে তিনি বলেন,মুল আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share