January 30, 2026, 9:44 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জঙ্গলবাসীর ভালোবাসায় শিক্ত স্বাচিপ সভাপতি ডাঃ এম ইকবাল আর্সেনাল

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 344
নিউজ আপঃ Friday, March 5, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জংগল গ্রাম সার্বজনীন নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে জংগল বাসীর আমন্ত্রণে স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেনাল ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক  মহানাম যজ্ঞ অনুষ্ঠানে। 
শুক্রবার (৫ মার্চ) বিকেল ৪ ঘটিকায় জংগল ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান নিপেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে শত শত গ্রামবাসীর অনুরোধে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাচিপ সভাপতি ডক্টর ইকবাল আর্সেনাল।
বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন,    পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিপালক কুন্ডু জীবন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর।
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী হক বলেন, জঙ্গল ইউনিয়নের কৃতি সন্তান সুদূর লন্ডনপ্রবাসী উৎপল কুমার বিশ্বাস লিটনের  ভালোবাসা এবং এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস এর আমন্ত্রণে আজ জঙ্গলে উপস্থিত হয়েছি। আমরা এখানে এসে এই শত শত মানুষের ভালোবাসায় সিক্ত আমাদের এমন কোন ইচ্ছা ছিল না কোনো বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের যে ভালোবাসা পেয়েছি তার জন্যই আজ দুটি কথা বললাম। পরে তিনি শেখ হাসিনা সরকারের রূপরেখা তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাচিপ সভাপতি ডক্টর ইকবাল আর্সেনাল  বলেন, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান নেই। বাংলাদেশ থেকে চিরতরে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না।
পরে আমন্ত্রিত অতিথিরা শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানে এসে ভক্তবৃন্দ দের সাথে কুশল বিনিময় করেন।
৩ মার্চ  থেকে এ অনুষ্ঠানে শুরু হয়েছে, মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে আগামী ৮ মার্চ  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share