February 23, 2026, 10:37 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চার কিশোরী নিখোঁজ, দু’দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

লক্ষীপুর প্রতিনিধি 199
নিউজ আপঃ Sunday, May 8, 2022

লক্ষ্মীপুরের কমলনগরে নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে চার কিশোরী দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে নিখোঁজ হয় ওই চার কিশোরীরা।

পুলিশ জানান,এ ঘটনায় কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার। নিখোঁজ কিশোরীরা হলো জোবাইদা আক্তার (১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)সহ চার কিশোরী।

পুলিশ ও স্বজনরা জানান,লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নিজ বাড়ী থেকে সামিয়া আক্তার নিহার নানার বাড়ি যাওয়ার কথা বলে শনিবার সকালে তারা বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছায়নি এমনকি নিজ বাড়িতেও ফিরে আসেনি। পরে তাদের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ চার কিশোরীকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। তবে দু’দিনেও তারা উদ্ধার হয়নি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share