February 12, 2026, 9:31 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি 265
নিউজ আপঃ Thursday, April 7, 2022

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করবে গুচ্ছ ভর্তি পরীক্ষায়। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক।

উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, দ্বিতীয়বারের মত গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে সেকেন্ড টাইম শিক্ষার্থীরা জবিতে ভর্তি হতে পারবে কিনা এমন সিদ্ধান্ত এখনো গৃহিত হয় নি। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার বিষয়ে একমত পোষণ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। সেক্ষেত্রে সেকেন্ড টাইম শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, আগামীকাল গুচ্ছ ভুক্ত আরেকটি সভা অনুষ্ঠিত হবে। তখন ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী, ভর্তি পরীক্ষার সিলেবাস ও অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কার্যালয়ে উপস্থিত ছিলেন ৩৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যগণের মনোনীত প্রতিনিধিরা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share