January 31, 2026, 7:55 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গণপরিবহনের চাপ বাড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।

প্রতিবেদকের নাম 417
নিউজ আপঃ Monday, June 1, 2020

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী প্রতিনিধি:- দীর্ঘ দুই মাস পর গণপরিবহন ও লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীবাহি যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ পশ্চিমঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। তবে নেই যাত্রীদের চাপ। এদিকে দীর্ঘ দিন পর গণপরিবহন চালুসহ লকডাউন শিথিল হওয়ায় ব্যস্ততা বেড়েছে দৌলতদিয়া বাস ট্রামিনাল, লঞ্চ ও ফেরি ঘাট এলাকায়। এ সময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি অনেককে।

দুপুরের দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন সহ অন্যান্য যানবাহনের চাপ বাড়বে বলে ধারনা বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্র্তৃপক্ষের।

এদিকে ফেরি ঘাটে যাত্রীদের তেমন চাপ না থাকলে ও লঞ্চ ঘাটে ঢাকামুখি পাঁয়ে হাঁটা ও পরিহনের যাত্রীদের কিছুটা চাপ রয়েছে এবং নদী পার হতে আসা যানবাহন গুলো অপেক্ষা ছাড়াই সরাসরি ফেরিতে উঠছে। তবে আজ ও ঢাকা থেকে আসছে অনেক যাত্রী। দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট কর্তৃপক্ষ জানায়, গণপরিবহন চালু হলেও ফেরি ঘাটে যানবাহনের চাপ নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে পারে। আজ স্বাভাবিক ভাবেই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। এই রোডে বর্তমান ১৪টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে। তবে লঞ্চ ঘাটে গতকালকের চেয়ে আজ যাত্রীদের চাপ একটু বেশি ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share