June 30, 2026, 1:20 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুয়াকাটায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিকসহ আহত-৫

প্রতিবেদকের নাম 318
নিউজ আপঃ Monday, July 20, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২০জুলাই।

কুয়াকাটায় সড়ক দূর্ঘটনায় বিজয় টিভি ও দৈনিক মানবজমিন জমিন পত্রিকার সাংবাদিক হোসাইন আমিরসহ ৫জন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪জনকে কুয়াকাটা ২০শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। ওই রাতেই গুরুতর আহত সাংবাদিক হোসাইন আমিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে  বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করেছে কর্তব্যরত চিকিৎসক। আহত সাংবাদিক হোসাইন আমির সুস্থ্য আছেন। তার পরিবার সুত্রে জানাগেছে, সিটি স্ক্যানের রিপোর্ট ভাল। অনন্য আহতরা হলেন, ট্যুরিষ্ট বোর্ড মালিক সমিতির সভাপতি জনি আলমগীর, বেকারী ব্যবসায়ী আঃ রহিম, ইজি বাইক চালক সবুজ প্রমুখ।

আহতের  সুত্রে জানাগেছে, রোববার রাত সাড়ে ৮ দিকে মৎস্য বন্দর আলীপুর বাজার তেকে ইজি বাইকে করে কুয়াকাটা আসতে ছিল তারা। মহা সড়কের নয়াপাড়া পয়েন্টে বিপরীত মুখী একটি মোটরবাইকের সাথে মুখোমুখেী সংর্ঘষ এড়াতে পার্কিং করে রাখা ট্রলির সাথে ধাক্কা খেয়ে ইজি বাইকটি উল্টে পড়ে যায়। ধুমরে মুচরে পড়া ইজি বাইকে আহত হয় চালক সবুজ, সাংবাদিক হোসাইন আমিরসহ ৪ জন যাত্রী আহত হয়।
কুয়াকাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ আরিফুর রহমান বলেন, আহতের মধ্যে সাংবাদিক হোসাইন আমিরের মাথায় ও নাক মুখে আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com