February 15, 2026, 12:02 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুয়াকাটায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে রাখাইন শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 291
নিউজ আপঃ Thursday, March 17, 2022

সাগরকন্যা কুয়াকাটায় রাখাইন জনগোষ্ঠীর উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাখাইন ছাত্রছাত্রীদের মাঝে সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এর আগে বিষেশ প্রার্থনা, বর্ণাঢ্য র‌্যালী, বঙ্গবন্ধুর জীবনী আলোচনা ও বৌদ্ধসম্প্রদায়েরর বিহার গুলো মেরামত বাবদ চেক বিতরণ করা হয়। শেষ বিকালে রাখাইন শিশু-কিশোরদের অংশগ্রহনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুয়াকাটাস্থ হোটেল বনানীর মিলানায়তনে অং হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজন করে।

 

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম সহ-সম্পাদক নিউ নিউ খেইন’র সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পটুয়াখালী সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ছোন মং, মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের। অনুষ্ঠান সংঞ্চালনা করেন মংচো রাখাইন।

 

এ সময় উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুর কবির,ঘুণিঝড় প্রস্তুতি কর্মসূচি ও কর্মকর্তা আসাদুজ্জামান খান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ উপজেলা কৃষক লীগের নেতা কর্মী ও উপজেলার বিভিন্ন রাখাইন পল্লীর শিক্ষার্থীসহ নারী পুরুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share