February 15, 2026, 8:26 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কালুখালীতে  করোনা পরিস্থিতীর অবনতি : তবুও বসছে পশুর হাট

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 238
নিউজ আপঃ Tuesday, July 13, 2021
পাংশায় বিষপানে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার করোনা পরিস্থিতীর অবনতি ঘটেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার কারনের মৃত্যুর হারও বাড়ছে। বুধবার ঝুকি নিয়ে বসানো হচ্ছে জেলার সর্ববৃহত কালুখালী পশুর হাট। যদিও কালুখালীর পার্শ্ববর্তী সোনাপুর ও বহরপুর পশুর হাট করোনার কারনে বন্ধ ঘোষনা করা হয়েছে।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ঁজানান,বুধবার কালুখালী পশুর হাট বসানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিষয়টি কালুখালী পশুর হাট ইজারাদারদের জানানো হয়েছে। এতে তেমন কোন ক্ষতি হবে না বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ।

তবে এতে বড় ধরনের স্বাস্থ্য ঝুকি রয়েছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কে,এম,আবু জালাল । তিনি জানান,প্রতিদিন কালুখালীর করোনা পরিস্থিতীর অবনতি হচ্ছে। তার ধারনা পরীক্ষা করলে কালুখালীর ২৫ ভাগ মানুষের করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় কালুখালীর পশুর হাট বসানো বড় ধরনের স্বাস্থ্য ঝুকি রয়েছে।
এদিকে কালুখালীর করোনা পরিস্থিতীর অবনতির কথা মাথায় রেখে ইসলামী ফাউন্ডেশন বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা  হাতে নিয়েছে। ইসলামী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইমাম সমিতির সদস্যরা প্রতিদিন মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার করছে।
সেনা সদস্য , বিজিপি ও পুলিশ বাহিনীর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিয়মিত টহল দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হচ্ছে সীমিত পরিসরে। এই অবস্থায় কালুখালীর পশুর হাট বাড়াতে পারে করোনার ঝুকি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share