January 31, 2026, 4:39 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়া টু-লালমোহন নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 524
নিউজ আপঃ Tuesday, March 9, 2021

পটুয়াখালীর কলাপাড়া টু ভোলার লালমোহন নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক এ রুটের লঞ্চ সার্ভিস উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব এমপি। এসময় তার সহধর্মীনি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাক্ষ ড. শহিদুল ইসরাম বিশ্বাস, পার্শবর্তী উপজেলা রাঙ্গাবালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুরজ্জামান মামুন, পৌর সভার নর্ব-নির্বাচিত কাউন্সিলর মো.লতিফ খালাসি, আবুল কালাম আজাদ, মহিপুর থানা যুবলীগ আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, এমবি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া সহ স্থানীয় অওয়ামীলীগ যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।
প্রতিদিন সকাল ৭ টায় কলাপাড়া লঞ্চ টারমির্নাল ঘাট থেকে এম এল আল সাইফান  এবং এমভি মোহাব্বত এক্সপ্রেস নামে দুইটি লঞ্চ ভোলার লালমোহনের উদ্দেশে ছেড়ে যাবে। আর একই সময় ভোলার লালমোহনের থেকে কলাপাড়ায় উদ্দেশে আসবে। রাঙ্গাবালী সহ বিভিন্ন পয়েন্টে ঘাট দিবে বলে কলাপাড়া লঞ্চ ঘাট ইজারাদার তানভির মুন্সি জানিয়েছেন।

এদিকে এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় লালমোহন, রাঙ্গাবালী ও কলাপাড়ার ব্যবসায়ি ও জন সাধারনের মাঝে উৎসহ বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share