January 31, 2026, 8:13 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাতের কব্জি কর্তণ ঘটনায় গ্রেফতার দুই।।

প্রতিবেদকের নাম 235
নিউজ আপঃ Thursday, November 5, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৫নভেম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার উপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে বাম হাতের কব্জি কর্তণের ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বশির চৌকিদার (৫০) ও সোহেল হাওলাদার (৩৫)। বুধবার রাত আড়াইটার দিকে আমতলীর পুজাখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়ায় থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান, পূর্ব শত্রæতার জের ধরে জুয়েলের উপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি ছেনা ও গরু জবাইয়ের একটি চাকু (স্থানীয় ভাষায় ড্যাগার) জব্দ করা হয়। এ ঘটনায় জুয়েল প্যাদার পিতা ফারুক প্যাদা বাদী হয়ে ১২ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
কলাপাড়া থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিজেদের দ্বন্দের কারনে এমন ঘটনা ঘটেছে। অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ গত বুধবার রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহর থেকে দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় সশস্ত্র একদল দূবৃত্ত জুয়েলের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পা, দুই হাত জখমের পর বাম হাতের কব্জি কেটে নেয় সশস্ত্র দূর্বৃত্তরা। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখান থেকে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন। হামলায় জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা গাজী মশিউর রহমান মামুন, শাহারুল ইসলাম লিটন প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share