February 14, 2026, 11:26 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় মুজিব শতবর্ষে  শিক্ষক-কর্মচারীদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 235
নিউজ আপঃ Wednesday, August 4, 2021

মুজিব শতবর্ষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে সমবায় অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র  সদস্যদের মধ্যে ফলজ চারা রোপন এবং চারা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেল ৩টায় পৌর শহরের এতিমখানায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব সম্পত্তিতে বিভিন্ন ধরনের ফলজ চারা রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) কেন্দ্রীয় কমিটির ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আবদুল মান্নান লোটাস। চারা রোপণ এবং সদস্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ।

এসময় সমিতির সভাপতি প্রভাষক মো.নকিব উদ্দিনের উপস্থিত ছিলেন সরকারি খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, কালব জেলা ব্যাবস্থাপক মো.শাহিনুল হাসান, পটুয়াখালী সদর উপজেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো.নুরুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওহাব, কোষাধ্যক্ষ আবুল বাসার, ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন, সমিতির উপজেলা ব্যাবস্থাপক, মো.আল আমিন এবং উপজেলার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ। বিভিন্ন ধরনের ফলজ,বনজ গাছ রোপণ করেন  এবং সদস্যদের মধ্যে উন্নত জাতের আম, কমলা, লেবু এবং থাই পেয়ারা চারা বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share