February 11, 2026, 11:22 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় তৃণমূলের ভোটে শীর্ষে থাকা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 253
নিউজ আপঃ Wednesday, November 17, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় তৃণমূলের ভোটে নৌকা প্রতীকের পছন্দের শীর্ষে থাকা                                                                          চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মকবুল হোসেনের পক্ষ থেকে                                                                                   সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব                                                                                   মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মকবুল হোসেনের                                                                                                 ছেলে মোঃ ফেরদৌস।

লিখিত বক্তব্যে মোঃ ফেরদৌস দাবি করেন, তার বাবা তৃণমূলের ভোটে শীর্ষে
থাকায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত এর
স্ত্রী হোসনেয়ারা বেগম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের মিথ্যা
অভিযোগ উত্থাপন করেন। তিনি আরো জানান, হুমায়ুন কবির কেরামত  ভিজিএফের
৫৮০কেজি চাল আত্মসাতের অভিযোগে এক সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। ওই অভিযোগে
তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এসব কারণে আওয়ামী লীগের
সাধারণ নেতা-কর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছে।  এ ছাড়া উপজেলা চেয়ারম্যান
নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরোধিতা করায় তাঁকে দল থেকেও
বহিষ্কার করা হয়েছে। তাই কেরামত হাওলাদার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।
মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁরা এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।

এসময় চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী হাওলাদার,
সাংগঠনিক সম্পাদক খোকন গাজীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share