February 11, 2026, 1:42 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় জ্বর-সর্দি-কাশির ঔষধ সংকট

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 271
নিউজ আপঃ Sunday, July 11, 2021
Exif_JPEG_420

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ফাম্মের্সী গুলোতে জ্বর-সর্দি-কাশির ঔষধের সংকট দেখা দিয়েছে। পৌরশহর সহ উপজেলার ১২ টি ইউনিয়নে অন্ততঃ তিন শতাধিক ফার্ম্মেসী রয়েছে। এসব দোকান গুলোতে স্কয়ার এবং বেক্্িরমকো কোম্পানীর জ্বর-সর্দি, কাশির ঔষধের তুলনামূলক বেশী চাহিদা রয়েছে। রোগীরা সাধারনত এ ঔষধ গুলো ক্রয় করেন বেশী। গত এক মাস ধরে এ ঔষধ গুলোর সংকট দেখা দিয়েছে। এদিকে, ছোট ছোট ঔষধ ব্যবসায়ীদের অভিযোগ,বড় বড় দোকান গুলোতে মজুদ থাকার কারনে এমন সংকটের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া পৌর শহরের ঔষধ ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ এক মাস হয় এ কোম্পানীর নাপা গ্রæপ এবং এইচ গ্রæপের ঔষধ গুলো অর্ডার করলেও তা পাওয়া যাচ্ছে না। অথচ কতিপয় বড় বড় দোকান গুলোতে বিশেষ ব্যাক্তিরা এ ওষুধ পাচ্ছে বলে গ্রাহকদের মধ্যে থেকে এমন অভিযোগ উঠেছে।

ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে আলাপ করলে তার বলেন, কোম্পানীর সরবরাহ কম। এর ফলে ঔষধের এ সংকট দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ একমাস ধরে বিভিন্ন রোগ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে,তার বেশীর ভাগ রোগী জ্বর নিয়ে আসছে।

উপজেলা স্বাস্থ্য ও  পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার বলেন, জ্বর বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে। তবে অধিকাংশ রোগী এখন জ্বর নিয়ে আসছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share