February 15, 2026, 4:33 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় জন্মনিবন্ধন ফরম ইংরেজি করে দিতে নেয়া হচ্ছে তিনশ টাকা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 207
নিউজ আপঃ Monday, January 31, 2022

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে অনলাইনে জন্মনিবন্ধন ফরম বাংলা ভার্ষণ থেকে ইংরেজি ভার্ষণ করে দিতে নেয়া হচ্ছে তিনশ থেকে পাঁচশ টাকা।

এ সেবা কেন্দ্রের অপারেটর মো. শাহ আলম প্রকাশ্যে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে এ টাকা আদায় করছে।
তার চাহিদামতো টাকা দিতে না পারায় অনেক দরিদ্র শিক্ষার্থীকে নিবন্ধন ফরম ইংরেজি ভার্ষণ না করেই ফিরে যেতে হয়েছে।
সোমবার সকাল থেকে কয়েকশ শিক্ষার্থী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে ভীড় করে জন্মনিবন্ধন ফরম ইংরেজি ভার্ষণ করতে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে কলাপাড়া না থাকার সুযোগে শাহ আলম এ টাকা আদায় করছেন।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘরি করে শাহ আলম সেবা কেন্দ্র তালাবদ্ধ করে দেয়। এ সময় তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ীই তিনি টাকা নিচ্ছেন। অনেককে ফ্রি করে দিয়েছেন। তিনশ-পাঁচশ টাকা করে নেইনি। তবে সেবার বিনিময় নামে মাত্র কিছু টাকা নেন বলে তিনি স্বীকার করেন।

চাকামইয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা মো. শাহ আলম ডেপুটেশনে কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে কর্মরত থেকে এভাবে প্রকাশ্যে টাকা আদায় করছেন।
উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তারা সকাল থেকে অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু তার চাহিদা মতো টাকা দিতে না পারায় তাদের কাগজ নিচ্ছেন না।

নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের  প্রভাষ সরকার জানান, তিনশ টাকা দিয়ে তার ছেলের জন্মনিবন্ধন ইংরেজি ভার্ষণ করেছেন। সবাইকেই টাকা দিতে হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, আমি বর্তমানে নির্বাচনী দায়িত্ব বাউফলে আছি। তবে সরকারি নিয়মের বাইরে টাকা নেয়ার কথা না। বিষয়টি জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share