February 12, 2026, 8:30 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় চেয়ারম্যানের অনিয়মসহ অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে  মানববন্ধন

প্রতিবেদকের নাম 252
নিউজ আপঃ Tuesday, October 6, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৫ অক্টোবর।।

কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নানা অনিয়মসহ সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১ টায় চাকামইয়া ইউপির তারিকাটা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার ভূক্তভূগীসহ বিভিন্ন শ্রেনীর সহ¯্রাধিক মানুষ অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন আবির, নুরুল্লাহ, দেলোয়ার মৃধা, আউয়াল আকন ও আলো দফাদারসহ আরো অনেকে।

মানব বন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদকারীদের দমনে চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত তার পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা মামলা ও নির্মম নির্যাতন করে আসছে। এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ সরকারের দেয়া চাল আতœসাৎ করার অভিযোগ করেন বক্তারা। চেয়ারম্যানের এমন সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিত্রানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এব্যাপারে চাকামইয়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামত জানান, একটি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করার লক্ষে এমন মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, বিএনপির নারী নেত্রী এলিজা মেম্বার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী । এটা তারই ষড়যন্ত্র। বাস্তবে যদি এর কোন প্রমান পাওয়া যায় তাহলে আমি সেচ্ছায় পদত্যাগ করবো। আপনার বিরুদ্ধে এতো মানুষের উপস্থিতি কেনো জানতে চাইলে তিনি জানান, মূলত এলিজা ও তার স্বামীর সন্ত্রাসীদের দিয়ে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানব বন্ধনে উস্থিত করেছে। ওখানে যারা ছিলো তার অর্ধেক আমার সমর্থন করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share