February 15, 2026, 7:14 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কমতে শুরু করেছে ফেরি পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা 

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 237
নিউজ আপঃ Monday, July 19, 2021

এগিয়ে এসেছে ঈদ চাপ কমতে শুরু করেছে ২১‌ জেলার প্রবেশদ্বার হি‌সে‌বে প‌রি‌চিত দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে ঢাকামুখী পশুবাহী ট্রাক ও গণপরিবহন। তবে এখনো তেমন কোন চাপ নেই কর্মস্থল থেকে বাড়ি ফেরা যাত্রীদের।

সোমবার (১৯ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ফেরিঘাট এলাকা থেকে প্রায় এক কিলোমিটার ঢাকা খুলনা মহাসড়কে ফেরি পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন।

তবে রাজবাড়ী কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের গোয়ালন্দ মোড় এলাকায় গাড়ীর কোন সা‌রি দেখা যায়‌নি। দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে দূরপাল্লার বাস ও ট্রাকসহ বি‌ভিন্ন যানবাহন গোয়ালন্দ মোড় হ‌য়ে দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায় আস‌ছেন। সেখান থে‌কে কোন ঘা‌টে ফে‌রি‌তে কত‌টি গাড়ী দরকার সেই চা‌হিদা অনুযায়ী গাড়ী ছে‌ড়ে দি‌চ্ছে পু‌লিশ। ঢাকামুখী এসব যানবাহন‌কে আধঘণ্টার ম‌তো অ‌পেক্ষা কর‌তে হ‌চ্ছে ফে‌রি‌তে ওঠার জন্য।

ঢাকার গাবত‌লী থে‌কে ছে‌ড়ে আসা এক যাত্রী ব‌লেন, ‘গাবত‌লী থে‌কে ভোর ৫টা ২০‌মি‌নি‌টে বা‌সে চ‌ড়ে‌ছি। সকাল ৮টায় দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে পৌঁ‌ছে‌ছি। ‘

দৌলত‌দিয়া বাসস্টান্ড থে‌কে মাই‌ক্রোবা‌সে গোপালগঞ্জগামী যাত্রী আকবর হো‌সেন ব‌লেন, মাই‌ক্রোবা‌সে ভাড়া একটু বে‌শি নি‌চ্ছে। তবে ঈ‌দের সময় সামান্য ভাড়া বে‌শি এটা মে‌নে নি‌তে হয়।

ঘাট এলাকায় যে ভাড়া নি‌চ্ছে সে‌টি এখন পর্যন্ত সহনীয়।

 

দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের ম্যানেজার মো. শিহাব উদ্দীন ব‌লেন, দৌলত‌দিয়া পাটু‌রিয়া নৌরু‌টের কোন প্রা‌ন্তেই যাত্রী ও যানবাহ‌নের চাপ নেই। এ রু‌টে বর্তমা‌নে ১৬‌টি ফে‌রি চলাচল কর‌ছে। আজ বি‌কে‌লের মধ্যেই শাহজালাল না‌মে এক‌টি ফে‌রি এ রু‌টে যুক্ত হ‌তে পা‌রে।

দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের দা‌য়িত্বরত ট্রা‌ফিক ই‌ন্সে‌পেক্টর তারক চন্দ্র পাল ব‌লেন, এবার আমা‌দের এস‌পি স্যার বে‌শিরভাগ সময় ঘাট এলাকায় নি‌জে উপ‌স্থিত থে‌কে‌ছেন।

এবার অ‌নেক গরুরগাড়ীর চাপ সামাল দি‌তে হ‌য়ে‌ছ। এবার ঢাকা খুলনা মহাসড়‌কের কোন অং‌শে যানজট সৃ‌ষ্টি হয়‌নি। এবা‌রের ঈদযাত্রা স্ব‌স্তির ছি‌ল।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share