June 10, 2026, 11:23 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এতিম শিশু আলামিন, পদ্মা নদীতে নিখোঁজ

প্রতিবেদকের নাম 522
নিউজ আপঃ Sunday, August 30, 2020

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নাপিত পাড়ায়  খেলা শেষে বাড়ী ফেরা হলো না  শিশু আলামীনের। খেলা শেষ করে হাত-পা ধুতে গিয়ে ডুবে গেলেন নদীতে। তার নাম আলামিন হোসেন (৭)। রোববার (৩০ আগষ্ট) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।  ডুবে যাওয়া শিশুটির  বাঘা উপজেলার আলাইপুর নাপিত পাড়া এলাকার মৃত: লালন উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র। 

নিখোঁজ শিশুর পারিবারিক সূত্রে জানা যায়,  শিশুর জন্মমের ৩ বছর বয়সে তার বাবা মারা যায়। ঘটনার দিন আলামিন সঙ্গিদের সাথে খেলাধুলা শেষে পদ্মা নদীর আলাইপুর নাপিতপাড়া ঘাটে হাতমুখ ধুতে গিয়ে পা ফসকে গভীর পানিতে পড়ে যায়। পড়ে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু  নিউজ লিখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে ৩-নং পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জানান, নদীতে শিশু তলীয়ে যাবার কথা শুনে তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধারের জন্য নৌকার ব্যাবস্থা করে দেওয়া হয়েছে। স্থানীয় জেলেরা তাকে খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে ভরা নদী হওয়ায় ডুবুরি আসে নাই। পরিবারটি একদম অসহায়, যেকোন সহায়তায়  আমি তাদের পাশে থাকবো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share