February 8, 2026, 8:44 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অনেক দেশ ভ্যাকসিন দিতে চাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

অলটাইম নিউজ ডেক্স 390
নিউজ আপঃ Saturday, January 9, 2021

চীন, আমেরিকাসহ বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে চাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিন কেনার চুক্তি হলেও শুধু একক কোনো উৎস্য নয়, সবার জন্যই বাংলাদেশের ‘দরজা খোলা’ বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী।

সদর ও সাটুরিয়া উপজেলার প্রায় দেড় হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেয়ার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভ্যাকসিনের কোনো অভাব হবে না।

মন্ত্রী আরো বলেন, ‘চীন, রাশিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশ আমাদের ভ্যাকসিন দিতে চাচ্ছে। আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদেরকে কিছু ভ্যাকসিন বিনামূলে দেবে, যেটা তারা আমেরিকা ও ইউরোপে দিচ্ছে। আমরা সেই ভ্যাকসিন করোনার সম্মুখযোদ্ধাদের মাঝে বিতরণ করবো।’

সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share